পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচরে সাগরে ডুবে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক পর্যটক। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ হন তিনি। তার বাড়ি রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক। বনরক্ষীরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে সমুদ্রে তল্লাশি অব্যাহত রেখেছেন। ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে এমভি দি এক্সপ্লোরার জাহাজ সকালে কচিখালীতে নোঙর করে। পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সঙ্গে সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি সাগরে তলিয়ে যান।
সাগরে পর্যটক নিখোঁজ
পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচরে সাগরে ডুবে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক পর্যটক।
পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচরে সাগরে ডুবে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক পর্যটক।










