ফেনীর দাগনভূঞায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে দুই সহস্রাধিক মানুষকে। ডা. ফখরুদ্দিন মানিকের উদ্যোগে ৩০ জন চিকিৎসকের একটি দল আতাতুর্ক উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা দেন। এ সময় রোগীদের ব্যবস্থাপত্র দেয়ার পাশাপাশি বিনামূল্যে আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা এবং ওষুধ দেয়া হয়। গতকাল সকালে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী ছালাহ উদ্দিন, সেক্রেটারি কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা কামরুল আহছান প্রমুখ।
ফেনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই সহস্রাধিক মানুষ
ফেনীর দাগনভূঞায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে দুই সহস্রাধিক মানুষকে।
ফেনীর দাগনভূঞায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে দুই সহস্রাধিক মানুষকে।










