বগুড়ার আদমদীঘি রেলস্টেশনে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। অবশ্য প্রায় ৩ ঘণ্টা পর আবার ট্রেনটি সচল করা হয়েছে। দীর্ঘ সময়ে ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। রেলসংশ্লিষ্টরা বলছেন, শনিবার রাত ২টা ৩০ মিনিটে স্টেশনের ৯ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় একটি বেলি প্লেট ভেঙে গিয়ে দুটি কোচের চাকা লাইনচ্যুত হয়। গতকাল ভোরে বগুড়া ছেড়ে যায় রংপুর এক্সপ্রেস ট্রেনটি।