এর আগে গতকাল ভোর ৪টায় মুন্সিগঞ্জ শহরের মোল্লারচর এলাকা সংলগ্ন নারায়ণগঞ্জের সোনারগাঁও চর হোগলা গ্রামের মেঘনা নদীতে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিন চালিত মাছ ধরার ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা ৬ জেলের মধ্যে ৫ জন সাঁতরে তীরে আসলেও নিখোঁজ ছিলেন মো.শরিফ (৩২)। পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। গতকাল থেকে আজ সারাদিন খোজাখুজির পর মুন্সিগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের কিশোরগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয় নিহত শরীফের মরদেহ।
মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শফিকুল ইসলাম। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করবে।










