যুবদল
নেতা মালেক মিয়া হত্যা মামলায় গ্রেফতার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদারের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল দুপুরে ঘাটাইল-বাসাইল আমলি
আদালতের বিচারক ফারজানা হাসনাত তার রিমান্ড মঞ্জুর করেন।
এ
তথ্য নিশ্চিত করে টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানভীর আহমেদ জানান, গতকাল সকালে
টাঙ্গাইল কারাগার থেকে হেকমত সিকদারকে আদালতে আনা হয়।
রিমান্ড মঞ্জুরের পর তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
কারাগার থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য
তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেবেন।
এ
বিষয়ে টাঙ্গাইল সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত
কর্মকর্তা মো. আতাউর
রহমান আকন্দ জানান, রোববার দুপুরে
টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে হেকমত সিকদারকে গ্রেফতার করা হয়।
পরে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়।
আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
২০১৮
সালের ২৯ মার্চ অনুষ্ঠিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওই নির্বাচনের আগের রাতে সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী হেকমত সিকদারের কর্মীরা ব্যালট পেপারে সিল মারছে— এমন
খবরে স্বতন্ত্র প্রার্থী হাবিবুল্লাহ বাহারের কর্মী-সমর্থকরা ওই
কেন্দ্রে হামলা চালায়।
এ সময় বিদ্যালয়ের
ভেতর থেকে হামলাকারীদের ওপর গুলি চালানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও গুলি ছোড়ে।
এ সময় গুপ্ত
বৃন্দাবন গ্রামের নেছার আলীর ছেলে যুবদল নেতা মালেক মিয়া (৪৫)
নিহত হন।
এ ঘটনায় ওই
কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
পরে ওই বছরের ২ এপ্রিল নিহত
যুবদল নেতা মালেক মিয়ার স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে প্রধান আসামি করা হয়।
মামলাটি সিআইডি তদন্ত করছে।










