চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিক-কর্মচারীরা। গতকাল দুপুরে কোম্পানির প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। শ্রমিক নেতারা বলেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় অনুসারে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা মান্য করে নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই।