নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় অবস্থিত সুগন্ধা বেকারিকে কেমিক্যাল মিশিয়ে ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, সুগন্ধা বেকারিতে তৈরীকৃত কেকের মধ্যে মাছি পড়ে আছে। কেকের জন্য বানানো রোল কবে তৈরি করা হয়েছে তা বেকারিতে কর্মরত শ্রমিক বা কর্মকর্তারা নিজেরাই বলতে পারছেন না। এছাড়া সুগন্ধা প্লাস রেস্টুরেন্টের জন্য একটি ডিশের মধ্যে মুরগির মাংসে মসলা মাখিয়ে রাখা আছে। কত দিন ধরে পড়ে আছে এ মসলা মাখা মাংস, তারও কোনো সদুত্তর দিতে পারেননি বেকারির লোকজন।  মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল দিয়ে খাবার উৎপাদন ও বিপণনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৩ এর ৩২ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।