নেত্রকোনা শহরের শ্রীশ্রী নরসিংহ জিউর আখড়া নাটমন্দির প্রাঙ্গণে গতকাল দুপুরে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পণ্ডিতের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসীত সরকার সজল, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পূরবী মজুমদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বসু রায়, প্রমুখ।










