শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়ে ফেনীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত মশাল মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। মিছিল শেষে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জুলাই গণহত্যা এবং ওসমান হাদিকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বক্তারা বলেন, হত্যাকারীদের গ্রেফতারে সরকার ব্যর্থ হয়েছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাচ্ছি।