রাজাপুর উপজেলার
কানুদাসকাঠি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়েছে বিআরটিসির বাস।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন, তাদের একজন ওই গাড়ির সুপারভাইজার ও অপরজন যাত্রী।
আজ শুক্রবার
(২৪ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস থেকে আহত
যাত্রীদের উদ্ধার করেছেন।
খবরটি নিশ্চিত
করেছেন রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়। তিনি জানান, বরিশাল-পাথরঘাটা সড়কের রাজাপুর
উপজেলার কানুদাসকাঠি এলাকায় নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বৈদ্যুতিক
খুঁটির ধাক্কা লাগে।
ঘটনাস্থলেই বাসের
সুপারভাইজার মেহেদী হাসান ও অজ্ঞাত পরিচয় একজন যাত্রী নিহত হয়েছেন। বাসের আরো ১০ যাত্রী
গুরুতর আহত হয়েছেন। এছাড়া ১০-১৫ জন সামান্য আহত হয়েছেন।
থানা পুলিশ ও
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করেছে। গুরুতর
আহত গাড়ি চালককে বরিশালে পাঠানো হয়েছে। গুরুতর আহত যাত্রীদের রাজাপুর ও ভান্ডারিয়ার
হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওসি পুলক চন্দ্র
আরো জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।










