ময়মনসিংহের
বহুল প্রত্যাশিত ব্রহ্মপুত্র নদের ওপর কেওয়াটখালী স্টিল আর্চ সেতুর নির্মাণকাজ শুরু হচ্ছে অক্টোবর থেকে। ১ হাজার ১০০
মিটার দীর্ঘ এ সেতু নির্মাণ
করতে প্রায় তিন বছর লাগবে। মূল সেতুর ৩২০ মিটার অত্যাধুনিক স্টিল আর্চ এবং ৭৮০ মিটার অ্যাপ্রোচ সেতু নির্মাণ করা হবে। এছাড়া ৫৫১ মিটার সড়ক ওভারপাস ও ২৪০ মিটার
রেলওয়ে ওভারপাস এবং ৬ দশমিক ২০
কিলোমিটার স্লো মুভিং ভেইকুলার ট্রাফিক লেনসহ চারলেন মহাসড়ক নির্মাণ করা হবে।
সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শওকত আলী বণিক বার্তাকে বলেন, ‘কেওয়াটখালী সেতু হবে বাংলাদেশের সর্বপ্রথম দৃষ্টিনন্দন স্টিল আর্চ সেতু। এটি নির্মাণ হলে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর মাঝে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন ঘটবে। ময়মনসিংহ অঞ্চলে অবস্থিত স্থলবন্দর, ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ স্থাপন সুগম করবে।’










