ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বখতিয়ার উদ্দীন (৬৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার রূপসী ইউনিয়নের বিহারাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বখতিয়ার নিজ জমিতে সেচ পাম্পের মাধ্যমে পানি তুলতে যান। এ সময় বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বখতিয়ার উদ্দীন (৬৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বখতিয়ার উদ্দীন (৬৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।










