রংপুরে বীজ ডিলারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষক পর্যায়ে বিএডিসির বীজ সরবরাহ জোরদার প্রকল্পের আওতায় গতকাল নগরীর কামাল কাছনায় একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়। রংপুর বিভাগের পাঁচ জেলার ২৫০ জন ডিলার এতে অংশ নেন। এছাড়া ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ বিতরণ শাখার অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. সেলিম হায়দার। পরে বিএডিসি কর্মকর্তা ও বীজ ডিলারদের মধ্যে উন্মুক্ত আলোচনা হয়।
রংপুরে বিএডিসির বীজ ডিলারদের প্রশিক্ষণ
রংপুরে বীজ ডিলারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রংপুরে বীজ ডিলারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










