অধ্যাপক ড. ইউনূস মিলানো কর্টিনা শীতকালীন অলিম্পিক ২০২৬ এবং ইউনূস স্পোর্টস হাবের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। সম্প্রতি তার ভেনিস ও মিলান সফরের
সময় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বুধবার (২৭ মার্চ) ইউনূস সেন্টারের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ভেনিসে তিনি ইমপ্যাক্ট ২০২৬ উদ্বোধন করেন, এ প্রোগ্রামের লক্ষ্য ২০২৬ গেমসের অর্থনৈতিক
সুযোগ থেকে সামাজিক ব্যবসাগুলো যাতে উপকৃত হয় তা নিশ্চিত করা।
১৮ মার্চ ভেনিস সফরের সময় ড. ইউনূস ইমপ্যাক্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের
সম্মানসূচক হোস্ট ছিলেন। তিনি সামাজিক ব্যবসার ধারণা এবং খেলাধুলায় তিন শূন্যের বিশ্ব
প্রচার করে মূল বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।









