বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন। এর আগে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বস্ত্র বিতরণ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।










