জলবায়ু সহনশীল শস্য উৎপাদন নিয়ে গবেষণা শুরু করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। সম্প্রতি নোবিপ্রবিতে গ্রিনহাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উদ্যোগে।

আজ (১০ আগস্ট) রাজধানীর মহাখালীর জলবায়ু পরিবর্তন ট্রাস্টের মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এমনটি জানান নোবিপ্রবির পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহিনুজ্জামান।