চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় বিক্ষোভকারীদের
সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধদের মধ্যে একজন নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রে
জানা গেছে, গুলিবিদ্ধ হয়েই তিনি নিহত হয়েছেন।
শনিবার (৩ আগস্ট) রাতে নিহত ব্যক্তি স্থানীয় মুদি দোকানের ব্যবসায়ী
মো. শহীদ (৪৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে আহত অবস্থায় তাকে
উদ্ধার করে স্থানীয় পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত
সাড়ে ১০টায় তিনি মারা যান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ-অভিযান)
আব্দুল মান্নান মিয়া জানান, ‘বহদ্দারহাটে পুলিশ কোনো গুলি ছোড়েনি। বিক্ষোভকারীদের
ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং লাঠিচার্জ করেছে। ঘটনাটি খতিয়ে দেখা
হবে। ’
রাত নয়টার দিকে নগরীর বহদ্দারহাট মোড় এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের
মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময় তারা ওই এলাকায় গুলির শব্দ পান।
ধারণা করা হচ্ছে, তখনই গুলিবিদ্ধ হন শহীদ। একই সময় মেয়রের বাসার আশপাশে ছাত্রলীগের
নেতাকর্মীরাও অবস্থান নিয়েছিলেন। এর আগে রাত ৮টায় বহদ্দারহাট মোড় এলাকায় পুলিশের
সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।










