রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আদিবাসী শিক্ষার্থী পরিবারের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কারাগারে বন্দি অবস্থায় লাল প্লেং কিম বম নামে এক যুবকের মৃত্যুর ঘটনা তদন্ত, বিন্দ বম নারী ও শিশুসহ সবাইকে মুক্তি এবং থানচিতে ধর্ষণের পর হত্যার বিচার দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।