ফরিদপুরের ভাঙ্গায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্টাস্ট্রিজ লিমিটেডের ঢালাই স্পেশাল সিমেন্টের শোরুম উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে একটি রেস্টুরেন্টে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার মোল্লা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো. কামরুল মোল্লার আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্যে শোরুম উদ্বোধন করা হয়।  

শোরুম উদ্বোধনের সময়  উপস্থিত ছিলেন এমজিআই সিনিয়র জিএম কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম সুদীপ্ত রায়,এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মো. জিয়ারুল ইসলাম, প্রকৌশলী দেওয়ান মো. ইয়াসিন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢালাই স্পেশাল সিমেন্ট হচ্ছে একটি স্পেশাল ব্লেন্ডেড সিমেন্ট, যাতে সমম্বিত হয়েছে ওপিসি ও পিসিসি সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্য।