চাঁদপুরের কচুয়ায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছে। গতকাল দুপুরে জেলার কচুয়া উপজেলার কচুয়া-গৌরীপুর সড়কের হাটমুড়া মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওয়াজউদ্দীন (৩০) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছাবিকুন্নাহার (২৪)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল জানান, বারৈয়ারা গ্রামের ধনু মিয়ার ছেলে ওয়াজউদ্দীন ও তার স্ত্রী ছাবিকুন্নাহার সিএনজিচালিত অটোরিকশাযোগে সাচার থেকে বারৈয়ারা যাওয়ার পথে কচুয়াগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজন নিহত হন। ঘাতক ট্রাক চালক পালিয়ে যান।










