চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভেসেল থেকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২ জুন) রাতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, ভেসেলের সুকানি মোহাম্মদ আলতাফ ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন। তারা দুজনই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দীন জানান, একটি ফিশিং ভেসেল আরেক ভেসেল টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় একটি রশি ছিঁড়ে গেলে রশির সঙ্গে লেগে পা পিছলে নদীতে পড়ে যাওয়ায় দুজনের মৃত্যু হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।