লালমনিরহাটের আজ সন্ধ্যায় পর্দা নামছে লালমনি লোকোৎসবের। লালমনিরহাট লোকসংস্কৃতি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায়  তিন দিনব্যাপী এ  উৎসবের উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শেরিফা কাদের এমপি, আদেলুর রহমান এমপি, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন ও আয়োজক কমিটির নেতারা।