ঝিনাইদহে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সকালে পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে ঝিনাইদহ বিসিকের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়। ২৫ সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবেন বিসিকের শিল্পনগরী কর্মকর্তা প্রশিক্ষক অর্ণব কুমার পোদ্দার, সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারিকসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা।