অটোরিকশা মালিক-শ্রমিকের সচেতনতা বিষয়ক এক কর্মশালা ও শীতকালীন পিঠা উৎসব গতকাল বিকালে নরসিংদী পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে। দুই শতাধিক অটোরিকশা-মালিক ও শ্রমিকের উপস্থিতিতে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। বক্তব্য রাখেন নরসিংদী-নারায়নগঞ্জ-মুন্সিগঞ্জ জোনের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যক্ষ অহিভূর্ষণ চক্রবর্তী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মোর্শেদ শাহরিয়ার, মাখন দাস প্রমুখ।
কর্মশালা ও পিঠা উৎসব
অটোরিকশা মালিক-শ্রমিকের সচেতনতা বিষয়ক এক কর্মশালা ও শীতকালীন পিঠা উৎসব গতকাল বিকালে নরসিংদী পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অটোরিকশা মালিক-শ্রমিকের সচেতনতা বিষয়ক এক কর্মশালা ও শীতকালীন পিঠা উৎসব গতকাল বিকালে নরসিংদী পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে।










