সিলেটের কোম্পানীগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে প্রায় আধা ঘণ্টা সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জের খাগাইল মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়। এতে যানজটে ভোগান্তিতে পড়ে সাদাপাথরগামী পর্যটকরা।
তবে এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ বলেন, ‘পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দেয়া হয়। এরপর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।’










