নোয়াখালীর বিভিন্ন বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেয়া ডাক্তারদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। গত বৃহস্পতিবার রাতে স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমান সংগঠনের পক্ষে অর্ধশত হাসপাতাল ও ক্লিনিকে এসব চিকিৎসা সুরক্ষা সমাগ্রী দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য ডা. রাজীব আহমেদ চৌধুরী, ডা. শাওবিদ মাস্তিয়া, ডা. ইব্রাহিম খলিল প্রমুখ।

সুরক্ষা সামগ্রী পেয়ে স্বাচিপ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন বেসরকারি হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা। তারা জানান, দেশের এই দুর্যোগকালীন মুহূর্তে স্বাচিপের এই কার্যক্রম দৃষ্টান্ত স্থাপন করবে।

জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমান জানান, করোনাভাইরাস মহামারীতে চিকিৎসকদের সুরক্ষা আগে নিশ্চিত করতে হবে। আর এর জন্য জেলা স্বাচিপের বেসরকারি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের জন্য ক্ষুদ্র আয়োজন। স্বাচিপ সব সময় চিকিৎসকদের পাশে ছিল, আছে এবং থাকবে।