কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে গতকাল কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেস ক্লাব, কুড়িগ্রাম সরকারি কলেজ, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে দিনব্যাপী অনুষ্ঠিত হয় সৈয়দ হক মেলা। মেলায় সৈয়দ হকের একটি অপ্রকাশিত গ্রন্থ ‘জনক ও কালো কফি’র মোড়ক উন্মোচন করা হয়।
কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের জন্মবার্ষিকী উদযাপন
কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।










