কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঘন কুয়াশার
মাঝে নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ রোববার
(২১ জানুয়ারি) সকালে ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ ঘটনা
ঘটে।
নিহতরা হলো কচাকাটা থানার সরকারটারি
গ্রামের শহিদুল ইসলাম (৪৮) ও তার ছেলে বিপ্লব হাসান (২৫)।
স্থানীয়রা জানান, বিপ্লব ও শহিদুল সকালে
ভুরুঙ্গামারী থেকে কচাকাটার বাড়িতে ফিরছিলেন। পাটেশ্বরী এলাকায় এলে ভুরুঙ্গামারীগামী
একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন
জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা
নেয়া হবে।










