প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নির্মাণ করা হচ্ছে দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম। এটির দৈর্ঘ্য ৩৫৩ মিটার ও প্রস্থ ১৫৮ মিটার। নির্মাণ ব্যয় ১৮২ কোটি টাকা। গতকাল প্রকল্প এলাকায় কাজের অগ্রগতি পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম রেজাউল মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্র্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন, কৃষিবিদ ড. সাইফুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান এসএসআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শরিফ মো. আফজাল হোসেন প্রমুখ।