ঝিনাইদহে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিও সংস্থার আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাপনী অনুষ্ঠানে কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।