ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতীয় চিনি আনার সময় হাতির আক্রমণে আইনু মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইনু মিয়া ওই গ্রামের শামসুল হকের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।