খাগড়াছড়িতে ইউপিডিএফ (প্রসীত-গ্রুপ) নেতা অংথোয়াই মারমা হত্যার প্রতিবাদে গতকাল পাঁচ উপজেলায় অর্ধবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। জেলার গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ অবরোধ। সড়ক অবরোধকালে চলাচল করেনি কোনো ধরনের যানবাহন।