বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির ভূমিকা এবং কাঠামো পুনর্মূল্যায়নের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বুধবার (২৩ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মোজাম্মেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফারহাত আনোয়ারের সভাপতিত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের অধ্যাপক এ কে এনামুল হক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বুয়েট) ইলেকট্রনিক অ্যাক্টিভেট অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের অধ্যাপক খালেদ মাহমুদ।









