বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে চারদিন ধরে অনশনে বসেছেন তিন শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিএম কলেজের প্রশাসনিক ভবনের সামনে ২৬ অক্টোবর প্রথমে এক শিক্ষার্থী অনশন শুরু করেন। পরে আরো দুই শিক্ষার্থী অনশনে বসেন। নির্বাচন ও অনশন নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। পাশাপাশি প্রশাসনিক ভবন শাটডাউন করা হবে।