পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল বেলা ১১টার দিকে শ্রীপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান ও বিজিএসএফ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু।