জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গতকাল আট হাজার চারা বিতরণ করছেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম আফরোজ খান আরিফ, উথুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান বজলুর রহমান বাচ্চু, মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমীন নাহার রানী, ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার প্রমুখ।