এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬০১ জনে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৯২ জন রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০৬ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫১ জন ভর্তি হয়েছে।
এছাড়া বরিশাল বিভাগে ৯৮ জন, চট্টগ্রামে ৯৪, খুলনায় ১৩৫, ময়মনসিংহে ৬১, রাজশাহীতে ৪৬, রংপুরে ২৪ এবং সিলেট বিভাগে তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।










