আসন্ন রমজান উপলক্ষে রাজবাড়ীতে অসচ্ছল ৭২টি পরিবারকে এক মাসের খাদ্যসহায়তা দেয়া হয়েছে। গতকাল বিকালে জেলার আদর্শ মহিলা কলেজ মাঠে এর আয়োজন করে টিম রাজবাড়ী ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় অসচ্ছল ৭২টি পরিবারকে ২৫ কেজি করে চাল, ২ কেজি তেল, ১ কেজি মসুর ডাল, ৩ কেজি আলু, ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি, চিনি ১ কেজি, পেঁয়াজ ২ কেজি, খেজুর ১ কেজি ও ১ কেজি চিড়াসহ দুই বস্তা খাদ্য প্রদান করা হয়।