মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মৌলভীবাজারে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল সদর উপজেলার টিসি মার্কেট, কোর্ট রোড, শমসেরনগর রোডসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।