চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী সাহিত্য মেলা গতকাল শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলা একাডেমির পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, আয়োজক কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ। আলোচনার আগে শহরে একটি শোভাযাত্রা বের হয়।