বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত
আসামি মো. হৃদয়কে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা
হয়।
হৃদয় ২০২০ সালে মানিকগঞ্জে আরিফ নামে এক যুবককে হত্যার দায়ে ২০২২ সালে মৃত্যুদণ্ড পান। চলতি বছরের ৬ আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।










