অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন করায় কাস্টমস কর্মকর্তা কর্তৃক দৈনিক ঢাকা প্রতিদিনের সম্পাদক মঞ্জুরুল বারী নয়নকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহিনুর আক্তারার সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক বাদল হোসেন, সহসভাপতি এস আলামিন, ঢাকা প্রতিদিনের বাউফল প্রতিনিধি হীরণ ও মির্জাগঞ্জ প্রতিনিধি মো. আলামিন প্রমুখ।