বাগেরহাটের রামপালে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে গলদা চিংড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘের মালিক। মঙ্গলবার রাতে উপজেলার বাইনতলা ইউনিয়নের তেলিগাতী গ্রামের শেখ হাসিবের মৎস্য ঘেরে কে বাবা কারা বিষ প্রয়োগ করে। বিষয়টি রামপাল থানা পুলিশকে জানিয়েছেন ঘের মালিক শেখ হাসিবুর রহমান। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তিনি।