বন্যা, জলোচ্ছ্বাস ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আজ সকালে রাজধানীর একটি হোটেলে সেভ দ্য চিলড্রেন আয়োজিত ‘মেট ক্লাব: দ্য নেক্সট ওয়েভ' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নির্বাচনী ইশতাহার অনুযায়ী সরকার কাজ করছে। স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্ব দিতে হবে। সেজন্য দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীসহ সবার সচেতনতা বাড়াতে দেশব্যাপী মেট ক্লাব প্রতিষ্ঠা প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এ সময় তিনি জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘূর্ণিঝড়, মৌসুমি নিম্নচাপ, বন্যা ও ভূমিধসসহ বিভিন্ন আবহাওয়াজনিত দুর্যোগে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন আসাদুল হাবিব দুলু। দুর্যোগ মোকাবেলায় মানুষের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ওপরও জোর দেন।










