বোরো ধানের উৎপাদন বাড়াতে গোপালগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এগুলো বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় চার হাজার কৃষকের মধ্যে আট হাজার কেজি হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩০ জন কৃষকের মধ্যে পাঁচ কেজি করে উফশী জাতের বোরো ধান বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়।