পটুয়াখালী পৌরসভায় ২০২৩-২৪ অর্থবছরে ১৯১ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ৬৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেয়র মহিউদ্দিন আহম্মেদ এ বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব খাতে ৪৯ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৫১০ টাকা এবং উন্নয়ন খাতে ১৪২ কোটি ৩৯ লাখ ৫৪ হাজার ৫৫৪ টাকা আয় দেখানো হয়। রাজস্ব খাতে ব্যয় ধরা হয় ৪১ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয় ১০২ কোটি ১৫ লাখ ২৫ হাজার টাকা। ৪৭ কোটি ৭১ লাখ ১৬ হাজার ৬৫ টাকা এ অর্থ বছরে মোট স্থিতি ধরে এ বাজেট প্রণয়ন করা হয়।

পৌর মেয়রের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার আবদুর রশিদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোদাচ্ছের বিল্লাহ, জেলা যুবলীগ সভাপতি সহিদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবি, জেলা শিশু অধিকার রক্ষা কমিটির সভাপতি শ. ম. দেলোয়ার হোসেন দিলীপ প্রমুখ।