লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলীকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবিতে গতকাল দুপুরে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ হয়েছে। জেলা শহরের মিশনমোড় চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী প্রমুখ।