মানিকগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক (২০২১-২৩) নির্বাচনে গোলাম ছারোয়ার ছানু (জনকণ্ঠ) টানা পঞ্চমবারের মতো সভাপতি, অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব (সমকাল) টানা চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক ও মনিরুল ইসলাম মিহির (বণিক বার্তা) দ্বিতীয়বারের মতো যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আহমেদ সাব্বির সোহেল (এনটিভি)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সহসম্পাদক রিপন আনসারী (মানবজমিন), কোষাধ্যক্ষ শাহিন তারেক (ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন রিপন (মোহনা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন (সম্পাদক সাপ্তাহিক তারুণ্যের কথা) এবং দপ্তর সম্পাদক ইউসুফ আলী (চ্যানেল টোয়েন্টি-ফোর)। এর আগে সোমবার সকালে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।