কারাগারে নয়, বাংলাদেশের জাতীয় পতাকা আর ফুল হাতে দিয়ে ৭০ জন শিশু অভিযুক্তকে মা-বাবার কাছে ফেরত পাঠালেন সুনামগঞ্জের নারী ও শিশু আদালত। জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল দুপুরে নয়টি শর্তে ৫০ মামলায় এসব শিশুকে মা-বাবার জিম্মায় দেয়া হয়। একসঙ্গে অর্ধশত মামলার এমন রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জাকির হোসেন। নয়টি শর্তের মধ্যে রয়েছে, নিয়মিত পড়াশোনার পাশাপাশি প্রতিদিন কিছু ভালো কাজ করা, মুক্তিযুদ্ধের ইতিহাস জানা, ভালো ব্যবহার করা, মা-বাবাসহ গুরুজনদের আদেশ মেনে চলা এবং মা-বাবার সেবাযত্ন ও কাজে সাহায্য করা, নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করা এবং নামাজ আদায় করা।
সুনামগঞ্জে ব্যতিক্রমী রায়
কারাগারে নয়, বাংলাদেশের জাতীয় পতাকা আর ফুল হাতে দিয়ে ৭০ জন শিশু অভিযুক্তকে মা-বাবার কাছে ফেরত পাঠালেন সুনামগঞ্জের নারী ও শিশু আদালত।
কারাগারে নয়, বাংলাদেশের জাতীয় পতাকা আর ফুল হাতে দিয়ে ৭০ জন শিশু অভিযুক্তকে মা-বাবার কাছে ফেরত পাঠালেন সুনামগঞ্জের নারী ও শিশু আদালত।










