বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ডে ব্যতিক্রমী বাজার খুলেছেন ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহিন সিকদার। সেখানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি। এছাড়া সব ধরনের খেজুরের দাম বাজারদরের চেয়ে কেজিতে ২০০ টাকা কম। ব্যতিক্রমী এ বাজারের নাম দেয়া হয়েছে পারিবারিক সাশ্রয় বাজার। সেখানে গরুর মাংসের পাশাপাশি মাছ, সবজি, ফলসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে। পণ্যের পরিধি আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা।

এ ব্যাপারে উদ্যোক্তা সাহিন সিকদার বলেন, ‘শুধু রমজান মাসে নয়, সারা বছর বাজারটি পরিচালনা করা হবে। কম দামে বিক্রি করেও লাভ করা যায়, সেটা ব্যবসায়ীদের দেখাব। এখান থেকে নিয়মিত কেনাকাটা করলে একটি পরিবারের মাসে আড়াই থেকে ৩ হাজার টাকা সাশ্রয় হবে।’